দোয়ারা বাজারে বজ্রপাতে যুবকের মৃত্যু Desk Desk News প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, মে ১৮, ২০২১ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বজ্রপাতে আবু তাহের (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (১৮ মে) বিকেলে দোয়ারা বাজারস্থ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। নিহত আবু তাহের দোয়ারা বাজার সদর ইউনিয়নের তেগাঙ্গা গ্রামের তাজ উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবু তাহের বাজার করার জন্য দোয়ারা সদরের আসেন। এমন সময় হঠাৎ করে ঝড়ো বাতাস ও প্রচন্ড বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে রক্ষা পেতে সে দৌড়ে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিতর আশ্রয় নিতে গেলে পথিমধ্যেই বজ্রপাতে তার মৃত্যু হয়। দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাজির আলম বলেন, ‘বজ্রপাতে এক যুবক মারা গেছেন, এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’ (সি/স-১৮ মে-তা/ই) SHARES দূর্ঘটনা বিষয়: