রাজনগর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন Desk Desk News প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, জুন ১২, ২০২১ মোঃ হারুনুর রাশীদ,রাজনগর প্রতিনিধি:মৌলভীবাজারের রাজনগরে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক বিনোদন ও সমস্যা সম্ভাবনার কথা বিবেচনা করে রাজনগর উপজেলা প্রেসক্লাব গঠনের লক্ষে রাজনগর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ ১১ জুন-২১ইং, শুক্রবার রাজনগর সদরে রাজনগর উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক মো: জাফর ইকবাল এর সভাপতিত্বে ও সাংবাদিক আক্তার হোসেন সাগর এর সঞ্চালনায় সাংবাদিক মো:শহীদ বকস্-কে আহবায়ক করে রাজনগরে কর্মরত বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আহবায়ক কমিটির সদস্যরা হলেন, মো: জাফর ইকবাল, আক্তার হোসেন সাগর, জাফর খাঁন, শেখ নজরুল ইসলাম, মোস্তফা বকস্, বিকাশ দাশ, মো: হারুনুর রাশীদ, শেখ মিরাজ আহমেদ, মো: ফয়েজ আলম শাহীন, জয়নুল আবেদিন, রতন মনি দাশ, নুরুল ইসলাম। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে রাজনগর উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিন্ধান্ত গৃহীত হয়। (সি/স-১২ জুন-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: