কোম্পানীগঞ্জে ভবঘুরের বাচ্চা প্রসব শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, জুন ২৩, ২০২১ নিজস্ব প্রতিবেদক:-সিলেটের কোম্পানীগঞ্জে ভবঘুরে এক বুদ্ধিপ্রতিবন্ধী মহিলা ছেলে সন্তান প্রসব করেছে।বুধবার বিকাল ৪ টার সময় উপজেলার থানা বাজারের বাদশা বোর্ডিংয়ের সামনে বাচ্ছাটি প্রসব করে।খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার সাব ইন্সপেক্টর ইয়াকুব আলী নবজাতক ও ভবঘুরে বুদ্ধিপ্রতিবন্ধী মহিলাকে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্যে পাঠায়। প্রাথমিক চিকিৎসা নিয়ে সে তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চলে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মহিলার খোজ নিলে নবজাতক শিশুসহ বুদ্ধিপ্রতিবন্ধী মহিলার খোজ মিলেনি।অবশেষে উপজেলার তেলিখাল বাজারে গিয়ে নবজাতকসহ মহিলাকে পাওয়া যায়। শিশুটির পরিচর্যার জন্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও সে আসেনি।সন্ধ্যায় বৈরী আবহাওয়ার সময়েও মহিলাটি নবজাতক শিশুটিকে নিয়ে বিভিন্ন জায়গায় গুরাগুরি করতে দেখা যায় তাকে। এবিষয়ে জেলা প্রবেশন অফিসার তমির হোসেন চৌধুরী সিলকো সংবাদকে বলেন, মহিলা যদি শিশুটিকে লালন পালন করতে অনিহা প্রকাশ করে তবে সিলেটের ছোট মনি নিবাসে পালন করবো।যদি বাচ্চা দিতে না চায় তবে ভবঘুরে ও নিরাশ্রয় আইন ২০১১ ধারা অনুযায়ী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে গাজিপুর ভবঘুরে আশ্রয় কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করবেন। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি (সদ্য বদলী আদেশ প্রাপ্ত) এরশাদ মিয়াকে বার বার ফোন দিলেও তিনি ফোনের লাইন কেটে দেওয়ায় কোনো উত্তর পাওয়া যায়নি। (সি/স-২৩ জুন-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: