সিলেটের শ্রেষ্ঠ সার্জেন্ট সঞ্জয় দাস

Desk Desk

News

প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, জুলাই ৮, ২০২১

 

নিজস্ব প্রতিবেদক:-সিলেট জেলা পুলিশের শ্রেষ্ট সার্জেন্ট নির্বাচিত হয়েছে কোম্পানীগঞ্জ ট্রাফিক পুলিশের সার্জেন্ট সঞ্জয় দাস।

সিলেট জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাসিক কল্যাণ সভায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন সিলেট জেলার শ্রেষ্ঠ সার্জেন্ট সনজয় দাসকে সম্মাননা প্রদান করেন।

বুধবার (৭ জুলাই) সকাল ১০টায় সিলেট জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনস্থ হলরুমে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠত্ব পুরুষ্কার জন্যে মনোনীত করেন এবং পুরুষ্কার তুলে দেন।

পুরুষ্কার বিতরণের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মিয়া মোহাম্মদ বিন আশিষসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

জেলার শ্রেষ্ঠ সার্জেন্ট সনজয় দাসকে পুরস্কারের জন্য মনোনীত করায় সিলেট জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন সকল কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন- যে কোনো পুরস্কারই কাজে উৎসাহ বাড়ায়। আমি এই পুরষ্কার থেকে উৎসাহ নিয়ে আগামীতে জন সাধারণকে আরো ভালে সেবা দিতে চাই।

(সি/স-০৭ জুলাই-তা/ই)