ঢালারপাড় রক্ষা আন্দোলনের নামে আইওয়াশ Desk Desk News প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২১ কোম্পানীগঞ্জের নদী ভাঙ্গণ কবলিত ঢালার মুখ এলাকার ৬ টি গ্রাম রক্ষায় আন্দোলনের নামে প্রশাসন ও সাধারণ মানুষকে আইওয়াশ করছে স্থানীয় রাজনৈতিক ও বালুখেকুরা। ইসলামগঞ্জ (বুধবারি বাজার) থেকে শুরু করে ঢালারমুখ পর্যন্ত ইজারাবহিভূর্ত জায়গা থেকে বালু উত্তোলনে বাধা ও গ্রাম রক্ষায় বৃহত্তর ঢালারপাড় রক্ষা আন্দোলন কর্মীরা ক্ষণে ক্ষণে রুপ বদলাচ্ছে। সকালে আন্দোলনে নেতৃত্ব দিলেও সন্ধ্যায় টাকা ভাগাভাগি চলে। গত ২৫ মার্চ ঢালারপাড় উচ্চ বিদ্যালয় খেলার মাঠে শতাধিক মানুষের উপস্থিতিতে ৬ টি গ্রাম রক্ষায় মানববন্ধন করা হয়। যারা এই মানববন্ধনের অর্থ ও যোগানদাতা পরবর্তিতে তারাই লুটে পুটে খাচ্ছে ধলাই নদী ও এর আশে পাশের রেকর্ডিয সম্পত্তিতে জেগে উঠা বালুর চর।নৌ-মালিক পক্ষের কাছে প্রতিফুট বালু বিক্রি হচ্ছে ৫ টাকায়। ইসলামগঞ্জ বাজার থেকে ঢালার মুখ পর্যন্ত প্রায় ১০ টি গ্রুপ ছোট ছোট নৌকা নিয়ে জলে দাপিয়ে বেড়াচ্ছে আর বালু বিক্রির নামে চাঁদার টাকা সংগ্রহ করছে। এদের মধ্যে এক পক্ষ টাকার ভাগ পাচ্ছে অন্য পক্ষ টাকার ভাগ না পেয়ে আন্দোলন চালাচ্ছে।ঢালারপাড় গ্রামের এডভোকেট ইসরাইল আলীকে ধোকা দিয়ে কতিপয় দালাল চক্র এই আন্দোলনের রসদ যোগাচ্ছে।নিজ পক্ষের লোকজনের নিরব চাঁদাবাজীর খবর যদিও ইসরাইল আলী কিছুই জানেন না বলে জানান,তবুও নিজ এলাকা রক্ষায় মাঝে মাঝে ধপ করে আন্দোলনের ডাক দেন তিনি। গতকাল ০৮ জুলাই সকাল ১১ টায় পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড মেম্বার আলমগীর আলমের ফেসবুক আইডি থেকে একটি লাইভ প্রচারিত হয়।সেই লাইভ ভিডিওতে দেখা যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আলী আমজদের পা ধরে কান্নাকাটি করছে হিরন মিয়া নামের এক ব্যাক্তি।কান্নারত হিরন মিয়া তার বাড়ি রক্ষায় আমজদ আলীকে অবৈধ বালু উত্তোলন কার্যক্রম বন্ধের জন্যে অনুরোধ করেন।লাইভ ভিডিওতে দেখা যায় আমজদ আলী হিরনকে আস্বাস দেন ঢালার মুখে বালু উত্তোলন বন্ধ হবে এবং ঢালারপাড় গ্রাম রক্ষা পাবে।কিন্তু দুপুর গড়িয়ে বেলা নামতেই দেখা যায় সেই হিরন মিয়া ঢালারমুখ থেকে উত্তোলিত বালুর নৌকা থেকে চাঁদা আদায় করছে। পরবর্তিতে নিজের ভূল বুজতে পেরে হিরন মিয়া তৎকালীন লাইভে তার কার্যক্রমের উস্কানিদাতাদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন।পরবর্তিতে ঐদিনই রাত ১২ টার সময় সেই বিষয়টি থানা প্রশাসন ও হিরন মিয়ার সাথে সূরাহা হয়েছে বলে বিশ্বস্থ একটি সূত্রে জানা যায়। তবে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল বলেন, আমি লাইভ ভিডিওটি দেখেনি তবে একটি অভিযোগ পেয়েছি।অভিযোগটি তদন্তাদিন রয়েছে। মূল ঘটনাটি আরাল করতে আলমগীর আলম মেম্বার তার ফেইসবুক আইডি থেকে লাইভটি কেটে ফেলেন।ভিডিওটি ফেসবুক থেকে সড়ানোর বিষয়ে আলমগীর আলম মেম্বার বলেন,সরাসরি এসে কথা বলবো এই বলে তিনি মোবাইল ফোনের লাইন কেটে দেন। এদিকে আজ (০৯ জুলাই) সকাল ১১ টার সময় ঢালারপাড় থেকে ইসলামগঞ্জ বাজার অভিমূখি একটি মানববন্ধন করেন পূর্বের সেই আন্দোলনকারীরাই।পূর্বের আন্দোলনে ব্যাবহৃত ব্যানারে নতুন করে যুক্ত হয়েছেন ইউ/পি চেয়ারম্যান বাবুল মিয়া। আন্দোলন শেষ হতেই যে যার মত বাড়িতে চলে যায়।চেয়ারম্যান বাবুল মিয়াও নিজ বাড়িতে ফিরে আসেন। শুধু রয়ে যায় রহস্যময়ী আন্দোলনকারীদের একাংশ।যারা পরবর্তিতে ঢালারমুখ থেকে শুরু করে ইসলামগঞ্জ বাজারের নদীর সীমানায় ছোট ছোট নৌকায় দাপিয়ে বেড়াচ্ছে। সফর মিয়া নামের এক ব্যাক্তি জানান, বালু উত্তোলন হচ্ছে রেকর্ডীয় ভূমি থেকে এখান থেকে টাকা নিলে দূষের কি? একটি সূত্রে জানা যায়, ছোট বড় প্রায় ১০ টি চাঁদাবাজ গ্রুপ প্রতিদিন ৬০/৭০ লক্ষ টাকা চাঁদাবাজী করে যাচ্ছে। কালন মিয়া নামে এক নৌ মালিক বলেন, বালু নিতে আমাদেরকে দুই জায়াগায় টাকা দিতে হয়।রয়েল্টিঘাট ও জায়গার মালিককে টাকা দিয়েই বালু উত্তোলন করতে হয়।দুই জায়গায় টাকা দিয়ে বালুতে তেমন লাভ হয়না। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেন,আন্দোলনের নামে আইওয়াশ করা ঠিক না। সবার সম্মিলিত চেষ্টায় নদী ভাঙ্গনরোধে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আন্দোলনে চালালে প্রশাসন অবশ্যই তাদের সহযোগীতা করাবে।তবে যারা আন্দোলনও করে অন্যদিকে চাঁদাবাজীও করে তবেতো অবৈধ বালু উত্তোলনকারীদের প্রতিহত করা সম্ভব না।গ্রাম গুলো যেহেতু নদীর কিনারঘেষা সেই জন্যে নদী ভাঙ্গনরোধে অবৈধ বালু উত্তোলন বন্ধে এলাকাবাসীর সহায়তা ছাড়া প্রশাসনের অভিযান তেমন সফল হবে না। পরবর্তি সংবাদ:- দুর্ধর্ষ ১০ চাঁদাবাজে অতিষ্ঠ বালু ব্যাবসায়ীরা (সি/স-০৯ জুলাই-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: