জৈন্তাপুরে জাহাঙ্গীর আলমের উদ্যোগে রাস্তা সংস্কার

Desk Desk

News

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২১

প্রতিনিধি জৈন্তাপুর:-জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম ঠাকুরের মাটি কবরস্থান সংলগ্ন মদরিছ মেম্বারের বাড়ী হতে ওয়াহিদ মিয়ার বাড়ী পর্যন্ত ৩শ মিটার রাস্তা ইট সলিং করে দিলেন জাহাঙ্গীর আলম।

চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি কবরস্থান সংলগ্ন মদরিছ মেম্বারের বাড়ী হতে ওয়াহিদ মিয়ার বাড়ী পর্যন্ত প্রায় ৩শত মিটার রাস্তা অতিবৃষ্টির কারনে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। যার ফলে গ্রামবাসী স্কুল কলেজ ও মাদ্রসাগামী শিক্ষার্থীরা চলাচলে দূর্ভোগ পেহাতে হচ্ছে। সড়কটির ছবি মাননীয় সংসদ সদস্য, স্থানীয় উপজেলা ও ইউপি চেয়ারম্যান দৃষ্টি আকর্ষনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এলাকার যুব সমাজ।

সড়কটির বেহাল অবস্থার ছবি দেখে মানবতার ফেরীওয়ালা কহাইগড় গ্রামের বাসিন্ধা জাহাঙ্গীর আলমের দৃষ্টি গোচর হয়। তিনি পশ্চিম ঠাকুরের মাঠি গ্রামবাসীর সাথে রাস্তাটি সংস্কারের ইচ্ছা প্রকাশ করেন। ১০ জুলাই সকাল হতেই মানবতার তাগিদে নিজ অর্থায়নে গ্রামবাসীর চলাচলের ৩শত মিটার রাস্তায় ইট সলিং কাজ শুরু করে জাহাঙ্গীর আলম।

পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের বাসিন্ধা জাহিদুল ইসলাম, রফিকুল ইসলাম সহ গ্রামবাসীরা জানান, আমরা দীর্ঘ দিন হতে কাঁদার মধ্য দিয়ে যাতায়াত করছি। কিন্তু রাস্তাটির এমন বেহাল অবস্থার পরিবর্তন হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে মানবতার ফেরীওয়ালা আজ আমাদের রাস্তাটি ইট সলিং করে দিলেন। তার এনম সহযোগিতায় গ্রামের ২৫/৩০জন গ্রামবাসী ইট সলিং কাজে জাহাঙ্গীর আলমের সাথে সেচ্ছায় শ্রমদেন।

তার আরও বলেন, জাহাঙ্গীর ভাই এগিয়ে আসায় আমরা সেচ্ছাশ্রম দিয়ে উন্নয়ন কাজে সহযোগিতা করছি। এযুগে এমন মহানুবব জাহাঙ্গীর পাওয়া পাওয়া বড় কঠিন। আমরা এই মহান ব্যক্তির সুস্বাস্থ্য কামনা করি।

জাহাঙ্গীর আলম বলেন, মানুষের চলাচলের এমন কষ্ট দেখ আমার মনে হলে তাদের জন্য একটা কিছু করি। আমারা কারনে যদি গ্রামবাসীরা চলাচলে উপকৃত হয় এটাই আমার পাওয়া এবং আনন্দের।

(সি/স-১১ জুলাই-তা/ই)