পরকিয়া প্রেমিক-প্রেমিকাকে আপত্তিকর অবস্থায় আটক

Desk Desk

News

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২১

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় প্রেমিকার বাড়িতে অবৈধ মেলামেশার সময়ে এলাকাবাসী প্রেমিক-প্রেমিকা উভয়কে আটক করেছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে।

জানা গেছে, রুহিয়া থানাধীন ১নং রুহিয়া ইউনিয়নের মধুপুর গ্রামের নবীর আলীর স্ত্রী (২৭) প্রেমের সম্পর্কের জেরে প্রেমিক মধুপুর ধুমেরহাট গ্রামের শওকত আলীর ছেলে জুয়েল রানাকে (৪২) বাড়িতে ডেকে আনেন। এসময় নবীর বাসায় ছিলেন না। স্বামীর অনুপস্থিতির সুযোগে নবীরের স্ত্রী তার প্রেমিকের সঙ্গে পরকীয়ায় মত্ত হয়।

এলাকাবাসী ঘটনা আঁচ করতে পেরে প্রেমিক-প্রেমিকাকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় প্রেমিকা জানান, জুয়েল এর সঙ্গে ৪৫ দিন ধরে আমার সম্পর্ক চলছে। এর মধ্যে কয়েকবার মেলামেশাও হয়েছে। প্রেমিক জুয়েল জানান, নবীর এর স্ত্রী আমাকে প্রায় ডেকে নেয়। এর আগে আমি ৬/৭ বার আসলেও এবারেই প্রথম সবাই জেনে গেল।

খবরটি শুনে প্রেমিকার বাবা আখানগর ভেলারহাট গ্রামের ছলেমান আলী মেয়ের বাড়িতে এসে উপস্থিত হন।

এদিকে নবীরের পরিবার জানায়, যেহেতু হাতেনাতে উভয়কে ধরা হয়েছে সেহেতু এই নারীকে তারা আর ঘরে রাখবেন না। তার অভিভাবক বিষয়টি সমাধান করে নিয়ে যাক।

ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ইউসুফ আলী ও মজিবর রহমানের উপস্থিতিতে ঘটনাটি মীমাংসার চেষ্টা করা হয়।

এ বিষয়ে রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু জানান, ‘মধুপুরের ঘটনাটি মীমংসার চেষ্টা চলছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।’

(সি/স-১৭ জুলাই-তা/ই)