উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদের ঈদ শুভেচ্ছা

Desk Desk

News

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২১

আব্দুছ ছালাম শাকিল ছাতক থেকে:-মুসলমান ধর্মাবলম্বীদের সব চাইতে বড় উৎসব পবিত্র ঈদ উল আজহা উপলক্ষ্যে

আমার প্রাণ প্রিয় উত্তর খুরমা ইউনিয়ন সহ দেশবাসী, রাজনৈতিক নেতাকর্মী ও দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসীদের প্রবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের দুই দুই বারের সু যোগ্য চেয়ারম্যান ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ ।

পবিত্র ঈদ-ঊল আযহা উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তায় চেয়ারম্যান বিল্লাল আহমদ বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস আমাদের জীবনযাত্রাকে ব্যাহত করলেও অত্যান্ত খুশি ও আনন্দ নিয়ে আমাদের মাঝে পবিত্র ঈদ উল আজহার আগমন।

প্রাণঘাতী করোনা সরে নতুন প্রাণের সঞ্চার হোক দেশ দিগন্তজুড়ে। স্বাস্থ্যবিধি মেনে উদযাপিত হোক এবারের ঈদ।

ঈদ মানে খুশি, ঈদ মানেই আনন্দ। পবিত্র এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি। দেশবাসী সকলকে জানাই পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন।

পবিত্র ঈদ উল আজহা থেকে শিক্ষা ধারণ করে সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান চেয়ারম্যান বিল্লাল আহমদ।

পবিত্র এই ঈদে সকলের উপর মহান আল্লাহর রহমত বর্ষিত হোক। এবং করোনা মহামারি থেকে আল্লাহ রাব্বুল আলামিন সকল কে হেফাজত করুন আমিন।

পরিশেষে চেয়ারম্যান বিল্লাল আহমদ পক্ষ থেকে ঈদ মোবারক।

 

(সি/স-১৭ জুলাই-তা/ই)