কোম্পানীগঞ্জের ধলাই নদীতে বালু চাপায় শ্রমিকের মৃত্যু শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২১ নিজস্ব প্রতিবেদক:-সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই নদীতে বালু উত্তোলনকালে এক শ্রমিক নিহত হয়েছে।নিহত শ্রমিক উপজেলার টুকেরগাও গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র শাহ জাহান (২৮)। শুক্রবার দুপুর ১ টার সময় ধলাই নদীর ইসলামগঞ্জ বুধবাড়ি বাজারের সামনে থেকে বালু উত্তোলনে ব্যবহৃত লিস্টার মেশিনের পাইপের জট ছোটানোর জন্যে গভীর পানিতে ডুব দেয়।অপরদিকে নিকটস্থ বালুর টিবিতে ধস নামলে বালি চাপা পরে সে নিহত হয়।দীর্ঘক্ষণ পরেও সে পানির নিচ থেকে উঠে না আসায় তার সঙ্গে থাকা শ্রমিকরা খোজ করে ব্যার্থ হয়। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে সিলেট ফায়ার স্টেশন থেকে একটি ডুবুরি দল ছুটে আসে। দীর্ঘ ৪ ঘন্টা উদ্ধারকাজ শেষে ডুবুরির দল লাশ উদ্ধার করেন। এব্যাপারে নিহতের স্ত্রী বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়েরে প্রস্তুতি নিচ্ছে। কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল ইসলাম বলেন, পানির নিচে লিষ্টার মেশিনের পাইপের কাজ করতে গিয়ে মাটিচাপায় মারা যান ওই শ্রমিক। তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। (সি/স-৩০ জুলাই-তা/ই) Download News PhotoCard SHARES দূর্ঘটনা বিষয়: