কোম্পানীগঞ্জে নানা কর্মসূচীর মধ্যদিয়ে শেখ কামালের জন্মদিন পালিত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১:৫৬ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০২১ নিজস্ব প্রতিবেদক:-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ট পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্টিত হয়েছে।বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্টিত হয়। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের সভাপতিত্বে ও অফিস সহকারী কাম কম্পিউটারম্যান জসিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন ডা. শুষ্মিতা আচার্য, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু নাসের মুসা চৌধুরী, কোম্পানীগঞ্জ থানার ইনচার্জ কে এম নজরূল জাহান কাজল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ,সাধারণ সম্পাদক হাজী আপ্তাব আলী (কালা মিয়া),যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিস্বাস,মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শফি উদ্দিন রেণু,কৃষি বিষয়ক সম্পাদক আরাফাত আলী,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাহাব উদ্দিন,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারূকুজ্জামান রানা,৩নং তেলিখাল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহমেদ রেজা রুবেল। এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,কোম্পানীগঞ্জ থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,সে¦চ্ছাসেবক লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামালের ফলকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ , তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। (সি/স-০৬ আগস্ট-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: