কোম্পানীগঞ্জে যেসব স্থানে করোনার টিকা দেওয়া হবে শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২১ নিজস্ব প্রতিবেদক:-কোম্পানীগঞ্জেও শনিবার (৭ আগষ্ট) শুরু হচ্ছে করোনা টিকা (গণটিকা) কার্যক্রম। উপজেলায় ৬ টি স্থানে বুথ বসিয়ে দিনব্যাপী এই গণটিকা কার্যক্রম চলবে। চীনের তৈরী সিনোফার্মের ভিরোসেল ভ্যাকসিন দেওয়া হবে এসব বুথে। ২৫ বছর বা তদুর্ধ্ব জনগোষ্ঠীকে দেওয়া হবে এই টিকা।গর্ভবতী ও স্তন্যদানকারী নারীকে এই টিকা দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। টিকা দেওয়ার সময় অবশ্যই জাতীয় পরিচয় পত্র,মোবাইল (সিমসহ চালু থাকতে হবে) সঙ্গে নিয়ে আসতে হবে।যদি পূর্বে টিকা দেওয়া থাকে তবে রেজিষ্ট্রেশন করে থাকলে ভ্যাক্সিনের কার্ড নিয়ে আসতে হবে। শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত চলবে এই টিকাদান কার্যক্রম। যে সব বুতে টিকা দেওয়া হবে সেগুলো হচ্ছে ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়নের টিকা দেওয়া হবে শহিদ স্মৃতি টুকের বাজার উচ্চ্য বিদ্যালয় এন্ড কলেজে, ইসলামপুর পূর্ব ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন,তেলিখাল ইউনিয়নের দলইরগাঁও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে,ইছাকলস ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন,উত্তর রণিখাই ইউনিয়নের কালাইগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং খাগাইল বাজারস্থ দক্ষিণ রণিখাই ইউনিয়নের পরিষদ কার্যালয়ে টিকা দান কার্যক্রম চলবে। (সি/স-০৬ আগস্ট-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: