পরীমনি সঙ্গে অনৈতিক কান্ডে ডিবি সাকলায়েনকে দায়িত্ব থেকে অপসারণ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২১ অভিনেত্রী পরীমনি ইস্যু নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের এডিসি গোলাম সাকলায়েনকে ডিবির সব ধরনের কার্যক্রম থেকে অপসারণ করা হয়েছে। শনিবার (৭ আগস্ট) দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়। গণমাধ্যম শাখার প্রধান উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, ‘তদন্তের স্বার্থেই এ কর্মকর্তাকে তদন্ত কার্যক্রম থেকে বিরত করা হয়েছে।’ পুলিশ জানিয়েছে, পরীমনির সঙ্গে সাকলায়েনের যে অনৈতিক সম্পর্কের অভিযোগ এসেছে, তদন্ত করে সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাকলায়েন গুলশান বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তারই অংশ হিসেবে পরীমনির দায়ের করা একটি মামলার তদন্তভার তাকে দেওয়া হয়। মামলার তদন্ত করতে গিয়ে তিনি পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওঠে। (সি/স-০৭ আগস্ট-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: