জৈন্তাপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২১ জৈন্তাপুর প্রতিনিধি:-সিলেটের জৈন্তাপুর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২৮ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ ইং উপলক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা বিভিন্ন বিষয়ের উপর একটি লিখিত বক্তব্য তুলে ধরেন। এসময় তিনি বলেন ইতোপূর্বে আমরা নদী, খাল, বিল ও জলাশয় থেকে কারেন্ট জাল আটক অব্যাহত রয়েছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রান্তিক চাষীদেরকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং ২৯ আগষ্ট থেকে উপজেলার প্রত্যন্ত হাওর ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা শুরু হবে এবং সপ্তাহব্যাপি বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, প্রচার সম্পাদক শাহাজাহান কবীর খান, সদস্য নুরুল ইসলাম, সোয়েব উদ্দিন, অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম.এম রুহেল প্রমুখ। (সি/স-২৮ আগস্ট-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: