সাবেক এমপি এডভোকেট ফজলুল হক আসপিয়ার ইন্তেকাল Desk Desk News প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২১ সুনামগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক হুইপ ও সুনামগঞ্জ জেলার বিএনপির সাবেক সফল সভাপতি এডভোকেট ফজলুল হক আসপিয়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি —–রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল। নুরুল হক জানান, ফজলুল হক আসপিয়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দীর্ঘ একমাস বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজ দুপুরে তিনি মারা গেছেন। আগামীকাল বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২ টায় সুনামগঞ্জ সরকারি জুবলী উচ্চ বিদ্যালয়ের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ফজলুল হক আছপিয়া ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি।তিনি সুনামগঞ্জ-৪ (বিশ্বম্ভরপুর–সুনামগঞ্জ সদর) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে ফেব্রুয়ারি ১৯৯৬, জুন ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্য নির্বাচিত হন। অষ্টম জাতীয় সংসদে তিনি হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। তাহার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েচ্ছেন বিএনপির অঙ্গ সংঘটনের নেতৃত্ববৃন্দরা। (সি/স-১৫ সেপ্টেম্বর-তা/ই) SHARES মৃত্যু সংবাদ বিষয়: