কোম্পানীগঞ্জের সম্রাট মজুমদার স্ত্রী সন্তান নিয়ে ইসলামের পথে Desk Desk News প্রকাশিত: ৯:৪৭ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০২১ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় শান্তির ধর্ম ইসলামের সুশিতল ছায়ার নিচে স্ত্রী সন্তান নিয়ে আশ্রয় নিয়েছেন। সপরিবারে হিন্দু ধর্ম থেকে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সোমবার দুপুরে তারা নোটারি পাবলিক সিলেট কার্যালয়ে হাজির হয়ে সনাতন ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। নাবালক দুই সন্তানের পক্ষে হলফকারী শিশুর পিতা সম্রাট মজুমদার। সূত্র থেকে জানা যায়, উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের টুকেরবাজার এলাকার মন্টু মজুমদারের ছেলে সম্রাট মজুমদার (২৯), তার স্ত্রী সুরভী চৌধুরী (২৬) ও তাদের মেয়ে স্নেহা মজুমদার (৫) এবং ছেলে সাফসি মজুমদারকে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সনাতন ধর্ম পরিবর্তন করে সম্রাট মজুমদারের নাম পরিবর্তন করে রাখেন মো. আব্দুর রহমান, তার স্ত্রী সুরভী চৌধুরী নাম পরিবর্তন করে রাখেন মোছা. আয়েশা সিদ্দিকা ও তাদের মেয়ে স্নেহা মজুমদারের নাম পরিবর্তন করে রাখেন মোছা. ফাতেমা সিদ্দিকা এবং ছেলে সাফসি মজুমদারের নাম পরিবর্তন করে রাখেন মোহাম্মদ আব্দুল্লাহ। নওমুসলিম মো. আব্দুর রহমান বলেন, ইসলাম শান্তির ধর্ম। এ ধর্মে রয়েছে মানুষের জন্য কল্যাণকর জীবন ব্যবস্থা। এমন আত্মোপলব্ধি থেকেই হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আব্দুর রহমান আরও জানান, তিনি হিন্দু নেতাদের চাপের ভয়ে আছেন। আমার মা এখন হিন্দু ধর্মেই রয়েছে। সে হিন্দু নেতাদের ধারে ধারে গিয়ে আমাকে পূর্বের ধর্মে ফিরিয়ে নিতে সাহায্য চাইছে। তাই আমাকে সাহায্য সহযোগীতার জন্যে মুসলিম নেতাদের সুদৃষ্টি কামনা করছি। হতদরিদ্র আব্দুর রহমান ভাড়ায় বিদ্যুৎ চালিত অটোরিকশা চালিয়ে কোনোরকমে দিনাতিপাত করছে। তার স্বপ্ন হালাল পথে রুজি করে এক চিলতে ভিটেয় ছোট্ট একটা ঘর করে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করা। বর্তমানে আব্দুর রহমান অন্যের বাড়িতে ভাড়া থাকছে। দিনানতে পান্তা ফুড়ায় আব্দুর রহমানের তবুও নিজ সন্তানদের ইসলামী দীক্ষায় দীক্ষিত করতে চায়। এর আগে শুক্রবার বিকালে উপজেলার ইসলামপুর বায়তুল জান্নাত জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আল-আমিনের কাছে সপরিবারে কালেমা পাঠ করে ধর্মান্তরিত হয়েছেন বলে জানান তিনি। (সি/স-০৫ অক্টোবর-তা/ই) SHARES ইসলাম বিষয়: