খালের উপর প্রধানমন্ত্রীর উপহারের ঘর: কৃষকদের মানববন্ধন

প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০২২
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:-
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খাল ভরাট করে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
শনিবার দুপুরে উপজেলার দোহালিয়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এ প্রতিবাদ ও মানববন্ধন  কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তারা বলেন, এলাকার পানি নিষ্কাশনের একমাত্র রাস্তা বড়খাল ভরাট করে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ করছে প্রশাসন। এ ব্যাপারে উচ্চ আদালতের নিষেধাজ্ঞাও আমলে নেওয়া হচ্ছে না।
খালের উপর প্রধানমন্ত্রীর উপহারের ঘর: কৃষকদের মানববন্ধন
তারা বলেন, ভরাট হয়ে যাওয়া নদী-খাল উদ্ধারে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। কিন্তু সেখানে মুজিববর্ষে গৃহহীনদের ঘর দেওয়ার একটি মহৎ উদ্যোগকে বিতর্কে জড়ানো হয়েছে। তারা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মখলিছ আলী, দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু , মাওলানা আবুল কালাম, জিয়াউল হক, মাষ্টার, মোকতাসির আলী মোঃ সাজিদুর রহমান প্রমুখ। এসময় সর্বস্তরের এলাকাবাসীর মধ্যে  উপস্থিত ছিলেন ধর্মপুর গ্রামের আমরু মিয়া, সাজিদুর মিয়া চৌঃ নিয়ামতপুর  গ্রামের গাজী আরফাত আলী মৌঃ আব্দুল কাহার,  ইসলামপুর গ্রামের আব্দুল কাদির,  কিত্তেরাজন পুর গ্রামের আফিজ আলী মেম্বার, হাফিজ মুহাজির রহমান,  মদরিছ মেম্বার,, কাঞ্চন পুর গ্রামের আপ্তাব আলী,  সুজন মিয়া, আজরফ আলী, তাজুদ আলী খলিলুর রহমান, খোয়াজ আলী,  আমির হোসেন  ছমির আলী, তৈয়ব আলী, ফয়জুল, শাহনুর , সৈয়দুল, সুমন মিয়া, বোরহান,  ফারুক, মিয়া, নুর মিয়া, নুর আলম,  আকবর আলী, শুরুজ আলী,  আছমত আলী প্রমুখ।