মুজিব বর্ষের অঙ্গিকার,রক্ষা করবো ভোটাধিকার

প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, মার্চ ২, ২০২২

 

“মুজিব বর্ষের অঙ্গিকার,রক্ষা করবো ভোটাধিকার” এই স্লোগানকে সামনে রেখে বুধবার জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে র‍্যালী,শান্তির পায়রা অবমুক্ত করা হয়। সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে পায়রা উড়িয়ে র‍্যালির শুভ উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং আনুষ্ঠানিক ভাবে পায়রা অবমুক্তকরে আনুষ্ঠানিকভাবে ৫ম জাতিয় ভোটার দিবসের উদ্বোধন ঘোষণা করেন।
এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত পাঠ করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম নুর উদ্দিন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার জৈবুন্নাহার বেগম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে ও ফাইজুর রহমানের সঞ্চালনায়
বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ থানা ইনচার্জ কেএম নজরুল, শিক্ষা অফিসার জহিরুল হক,যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান,কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চান মিয়া,সাবেক ডিপুটি কমান্ডার সফি উদ্দিন রেনু,কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, ১নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জামাল উদ্দিন, ২নং ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর আলম,বিয়াম ল্যাবরেটরী স্কুলের অধ্যক্ষ অসিত চন্দ্র দাশ প্রমুখ।