জেলার শ্রেষ্ঠ ওসি গোলাম দস্তগীর আহমেদ Desk Desk News প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২২ জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদে সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর সম্মাননা পুরস্কার পেয়েছেন। ওসি গোলাম দস্তগীর আহমদের সফল নেতৃত্বে অতিথি’র ধারাবাহিকতায় গত ফেব্রুয়ারী মাসে জৈন্তাপুর থানা পুলিশ অস্ত্র ও মাদক উদ্ধার এবং অপহৃত ভিকটিম উদ্ধার সহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করতে সক্ষম হন। এছাড়াও তার নেতৃত্বে জৈন্তাপুর থানা এলাকার সব ধরণের অপরাধ নির্মূল করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি গুরুত্বপুর্ন ভূমিকা রাখেন। গত ৬ মার্চ রোববার সকাল ১০টায় সিলেট জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনস্থ হলরুমে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাকে পুরস্কার প্রদান ককরা হয়। সভায় উপস্থিত ছিলেন, সিলেট জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তাবৃন্দ। জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ বলেন, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের সঠিক দিক নির্দেশনায় এবং জৈন্তাপুর মডেল থানার সকল পুলিশ সদস্যদের সহযোগিতায় এই সফলতা অর্জন করা সম্ভব হয়েছে। তিনি জৈন্তাপুর থানা এলাকার সব ধরণের অপরাধ নির্মূল করতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকলের সহযোগিতায় কামনা করেন। একই সাথে তিনি আইন শৃঙ্খলা সম্পর্কিত যেকোনো সমস্যা সমাধানের জন্যে জনগণের পাশে থাকার অঙ্গীকার করেন। SHARES প্রচ্ছদ বিষয়: