সিলকো সংবাদকে ভবিষ্যতেও অনুসন্ধানী রিপোর্ট পরিবেশনের আহ্বান জানান ফয়জুর রহমান

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২২

নিজস্ব প্রতিবেদক:-অনলাইন নিউজ পোর্টাল সিলকো সংবাদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪র্থ বর্ষ পদার্পণ উপলক্ষে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৯ মার্চ) রাত ০৮ টার সময় প্রতিষ্ঠানের বার্তা ও বানিজ্যিক কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ৫নং উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান।

এর আগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জিয়াদ আলীর সভাপতিত্বে ও নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক তারিকুল ইসলামের সঞ্চানালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ৬নং দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের, সাধারণ সম্পাদক সোহেল রানা, সদস্য কবির আহমদ, কোম্পানীগঞ্জ টুরিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম, উপজেলা যুবলীগের সদস্য আনসার আলী,টুকের গাও আদর্শ ক্লাবের ক্রিড়া সম্পাদক খাইরুল আমিন,আল আমিন যুব সংঘের সাধারণ সম্পাদক তুহিন বক্স।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি মাসুক রানা।

প্রধান বক্তার বক্তব্যে ৬নং দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ বলেন, সংবাদকর্মীরা সমাজ ও দেশের দর্পণ। তারা সত্যিকারে দেশপ্রমিক। আমরা সাধারণ মানুষের শরীরে ক্লান্তি এলে বিশ্রাম নেই।কিন্তু সংবাদকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে প্রতিকূল পরিবেশের মাধ্যেমেও সঠিক তথ্য আমাদের জন্যে প্রকাশ করেন।

তিনি সিলকো সংবাদের ভূয়সী প্রশংসা করে বলেন, সিলকো সংবাদ কোম্পানীগঞ্জের বিভিন্ন দূর্ণীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থেকে আপোষহীনভাবে তথ্য সংগ্রহ ও প্রচার করে এসেছেন।

প্রধান অতিথির বক্তব্যে ৫নং উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান বলেন, সমাজ পরিবর্তন ও জাতীয় উন্নয়নে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অনস্বীকার্য।

সিলকো সংবাদের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতে দায়িত্ববোধ থেকে আরো বেশি অনুসন্ধানী রিপোর্ট পরিবেশনের জন্য আহ্বান জানান। নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ নয়,সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই একজন গণমাধ্যম কর্মীর নৈতিক দায়িত্ব বলেও মন্তব্য করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শহিদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক সুলায়মান, ইউসুফ আমীন জনি,মনির হোসেন, মামুন মিয়া,আব্দুল বাসির,জুনেদ,আল আমিন প্রমুখ।