এম তৈয়বুর রহমানের নবম মৃত্যুবার্ষিকী আজ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২২ কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম তৈয়বুর রহমানের নবম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৩ সালের আজকের এই দিনে মাত্র ৫৫ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়েন কোম্পানীগঞ্জের দাবী-দাওয়া আদায়ের বলিষ্ট পূরুষ এম তৈয়বুর রহমান। এম তৈয়বুর রহমান উপজেলার ৬ নং দক্ষিণ রণিখাই ইউনিয়নের পুর্ণাছগাম গ্রামের মৃত হাজী কলিম উল্যাহর কনিষ্ট পুত্র। তিনি ১৯৮৩ সালে বৃহত্তম রণিখাই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে পর পর ১৫ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালে প্রথম কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০৯ সালের ২২ জানুয়ারি অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে তিনি দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। জনপ্রতিনিধি ছাড়াও এম তৈয়বুর রহমান বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদ গঠনের ক্ষেত্রেও তার ভূমিকা ছিল। কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের(কোছাপ) ও প্রতিষ্ঠাতা ছিলেন। এছাড়া, অনেক সামাজিক-সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠায় তার ভূমিকা ছিল। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর সাথেও তার সখ্যতা ছিল। তিনি আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন। এম তৈয়বুর রহমান কোম্পানীগঞ্জের হুমায়ুন রশীদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ও পূর্ণাছগাম উচ্চ বিদ্যালয়সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করেন। এমনকি উপজেলা পরিষদ থেকে তিনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ বরাদ্দ দিতেন। মৃত্যুকালে একমাত্র মেয়ে ও স্ত্রীকে রেখে যান। মৃত্যু বার্ষিকীতে পারিবারিকভাবে তৈয়বুর রহমানের কবর জিয়ারত ও মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও আজ বৃহস্পতিবার বিভিন্ন সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: