কোম্পানীগঞ্জে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২২ নিজস্ব প্রতিবেদক:-সিলেটের কোম্পানীগঞ্জে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী উপজেলার বটেরতল গ্রামের রইছ আলীর পুত্র হাবিবুর রহমান। শনিবার সন্ধ্যা সারে পাঁচটায় তাকে গ্রেফতার করেন। কোম্পানীগঞ্জ থানার এ এস আই রাজিব এনজিওর কর্মীর ছদ্মবেশ ধারণ করে ধান ক্ষেতের আগাছা পরিষ্কার করা অবস্থায় গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যাক্তি অস্ত্র আইনে দুইটি মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। সে দীর্ঘদিন ধরে পালিয়ে ছিল। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল। Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: