সিলেটে ‘বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতি’র আত্মপ্রকাশ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২২ সিলেটে বিভিন্ন পেশায় নিয়োজিত বৃহত্তর নোয়াখালীর বাসিন্দাদের আয়োজনে ‘বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতি’ সিলেটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শুক্রবার সিলেট নগরের একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. এস এম মাকসুদ কামাল। সমিতির আহবায়ক ও সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের প্রফেসর ড. জাফর আহমদ ভূঁইয়া, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বন ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. নারায়ন সাহা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বন ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. কামরুজ্জামান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিভাগের প্রফেসর ড. আব্দুল মুকিত, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. ঈসমাইল পাটোয়ারী, সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান, সিলেটের আর আর এফের কমান্ডেন্ট (পুলিশ সুপার) মো. মাহমুদুর রহমান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ হেজবুল্লাহ জিবন, সিলেট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর অতিরিক্ত কমিশনার মো. রাশেদুল আলম, সিলেট জেলা সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তিলাওয়াত করেন তালীমুল কুরআন কেন্দ্রীয় প্যানেল শিক্ষক ক্বারী আব্দুল বাছেত মিলন আর গীতা পাঠ করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে এনাটনি ও হিস্টোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সঞ্জয় সরকার। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থী ফাহমিদা সুলতানা সুটি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী তাসফিয়া তাফসিন ও ফেঞ্চুগঞ্জ বারাকা পাওয়ার এর সহকারী প্রকৌশলী শাহনেওয়াজ চৌধুরী রাজিব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাকের প্রচার ব্যবস্থাপক এস এম হোসেন আহমদ (স্বপন মাহমুদ)। এরআগে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন আয়োজকরা। পরে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক হাতে তুলে দেন অনুষ্ঠানের সভাপতি নুর আজিজুর রহমান। প্রসঙ্গত- সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড সার্ভিস অফিসার মো. বোরহান উদ্দীন, পিবিআইয়ের ইন্সপেক্টর জাহাঙ্গীর আলমের নেতৃত্বে গত বছরের মে মাসে ১১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: