চিকনাগুলে নিহত ডালিমের বাড়িতে সমবেদনা জানাতে জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২২ জৈন্তাপুর প্রতিনিধি:-চিকনাগুল ঘাটেরচটি গ্রামে নিহত ডালিম আহমদ এর বাড়িতে সমবেদনা জানাতে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ। চেয়ারম্যান শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যায় উপজেলার ঘাটেরচটি গ্রামের শোকাবহ পরিবারের স্বজনদের সমবেদনা জানাতে শোকসন্তপ্ত পরিবারের বাড়িতে উপস্থিত হন উপজেলা চেয়ারম্যান কামাল । শোকের ছায়া নেমে পড়া পরিবারের স্বজনদের তিনি এ সময় গভীরভাবে সমবেদনা জানান, তিনি বলেন জরুরি কাজে সিলেটের বাহিরে থাকায় ঘটনাকালী সময়ে উপস্থিত হতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেন এবং বিভিন্ন বিপদে-আপাদে তাদের পাশে থাকার আশ্বাস দেন। ডালিমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন চিকনাগুল শাহী ঈদগাহের ইমাম ও খতিব ক্বারি আব্দু রউফ। এসময়ে চেয়ারম্যানের সহধর্মিণী রুমেনা ইয়াসমিন রুমি,উপজেলা আওয়ামী লীগের সদস্য বাদশাহ মিয়া,সোহেল রানা,শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, সাংবাদিক জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন প্রমূখ। SHARES গণমাধ্যম বিষয়: