সহকারী অধ্যাপক মুর্শেদ সিলেট পবিস ২ এর সভাপতি নির্বাচিত

Desk Desk

News

প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০২২

 

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সভাপতি নির্বাচিত হয়েছেন কোম্পানীগঞ্জের সহকারী অধ্যাপক মোঃ মুর্শেদ আলম। ১২ মার্চ ২১তম বার্ষিক সাধারণ সভায় উপস্তিত ভোটারদের প্রত্যক্ষ ভোটে তিনি নির্বাচিত হয়েছেন।

এর আগে সমিতির সদর দপ্তর দরবস্তে ২১ তম বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। এড. জামাল উদ্দিনের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তছলিমা পারভীন উপ- পরিচালক(প্রশাসন) পবিস মনিটরিং পরিদপ্তর, ঢাকা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, এলাকা পরিচালক আব্দুল লতিব, মুছব্বির আলী, মুর্শেদ আলম, মুদাচ্ছির আহমদ, নুর উদ্দিন, শাহিন আক্তার হাছিনা, মনোয়ারা বেগম, বীনা সরকার, ফয়জুল করিম, মুজাহিরুল ইসলাম, হানিফ আলী, জি এম জনাব সঞ্জীব কুমার রায়, মৌলভী বাজার পবিসের জি এম সহ অত্র সমিতির কর্মকর্তা কর্মচারীরা। এছাড়াও সমিতির অনেক সাধারণ গ্রাহক ও সদস্য ভার্চুয়ালিভাবে সংযুক্ত হন। সভাশেষে সমিতির নির্বাহী পর্ষদ গঠন করা হয়। তিন বছর মেয়াদী নির্বাহী পর্ষদে সভাপতি পদে সহকারী অধ্যাপক মো. মুর্শেদ আলম (কোম্পানীগঞ্জ) সহ-সভাপতি পদে শাহীন আক্তার হাছিনা(সিলেট সদর) সচিব পদে জনাব নূর উদ্দিন(কানাইঘাট) এবং কোষাধ্যক্ষ পদে মনোয়ারা বেগম(গোয়াইনঘাট) নির্বাচিত হন।