ভোজ্যতেলের দাম কমছে: প্রজ্ঞাপন জারি শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২২ ভোজ্যতেলের দাম কমছে: প্রজ্ঞাপন জারি ভোজ্যতেলের দামে লাগাম টেনে ধরতে নতুন প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে- পরিশোধিত সয়াবিন তেল, অপরিশোধিত সয়াবিন তেল ও অপরিশোধিত পাম তেল আমদানিতে পূর্ব্ববর্ত্তী ১৫ শতাংশ থেকে ৫ শতাংশ ভ্যাট কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। বুধবার ভ্যাট প্রত্যাহারের বিষয়ে এ প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড’র (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। এর আগে গত ১৪ মার্চ এনবিআর ভোজ্যতেলের উৎপাদন ও ভোক্তা পর্যায়ে মোট ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহারের বিষয়ে এক আদেশ জারি করেছিলেন। সয়াবিন ও পাম তেলের উৎপাদন ও বাজারজাত পর্যায়ে ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহারের পর আমদানি পর্যায়েও ভ্যাট কমানোর আদেশ জারি করা হয়েছে। এছাড়াও আসন্ন রমজান উপলক্ষে গত ১০ মার্চ বাজার নিয়ন্ত্রণে রাখতে ভোজ্যতেল, চিনি ও ছোলা আমদানিতে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আ হ ম মুস্তফা কামাল বলেন, রমজানে ভোজ্যতেল, চিনি, ছোলাসহ বেশি ব্যবহৃত নিত্যপণ্যের ওপর শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এর মধ্যে সয়াবিনের ওপর ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ এবং উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার পূর্ণমাত্রায় সহযোগিতা করছে বলেও জানান তিনি। Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: