কোম্পানীগঞ্জ সমাজকল্যাণ প্রবাসী পরিষদের শিক্ষা উপকরণ বিতরণ অব্যাহত

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২২

নিজস্ব প্রতিবেদক:-কোম্পানীগঞ্জে প্রবাসীদের আর্থিক অনুদানে ও কোম্পানীগঞ্জ সমাজকক্যাণ প্রবাসী পরিষদের উদ্যোগে শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ সামগ্রী স্কুল ব্যাগ বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৪ শতাধিক অসচ্ছল ও হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণের অংশ হিসেবে ভাটরাই উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার ১৬ মার্চ বেলা ১২ টার সময় দলইরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে উপহারস্বরুপ শিক্ষা উপকরণ সামগ্রী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দলইরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুরহান উদ্দিনের সভাপতিত্বে ও কোম্পানীগঞ্জ সমাজকল্যাণ প্রবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলইরগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহের আলী।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত পাঠ করেন সংগঠনের বাস্তবায়ন কমিটির সদস্য ফজলুল হক কদর।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক তারিকুল ইসলাম,সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন ঠান্ডা,কাতার শাখার সভাপতি আব্দুল্লাহ,মাওলানা রুহুল আমীন । এছাড়াও ব্যাগ বিতরণের সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।