নতুন কমিটিতে গরু চুরকেও পদ দেওয়া হয়েছে : কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০২২ কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির প্রতি অনাস্থা ও পকেট কমিটি’ আখ্যা দিয়ে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র একাংশের নেতাকর্মীরা। আজ ২২শে মার্চ বিকাল ৪টায় উপজেলা সদরস্থ টুকেরবাজার এলাকায় এ কর্মসূচি পালন করে তারা। এসময় মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টসহ মিছিল নিয়ে প্রদক্ষিণ করে প্রতিবাদ সভায় মিলিত হন। এ সময় নব গঠিত কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শওকত আলী বাবুল বলেন, আত্মীয়করণ,পরিবারকেন্দ্রীক, একঘেয়েমি করে বৃহত্তর রাজনৈতিক দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে ত্যাগী পরীক্ষীত নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। নতুন কমিটিতে গরু চোরকেও পদ দেওয়া হয়েছে। নেতৃবৃন্দ অবিলম্বে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির নয়া কমিটি বাতিল করণে কার্যত ব্যবস্থা নিতে জেলা বিএনপি নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক গণশিক্ষা সম্পাদক উসমান খান,ইসলামপুর পশ্চিম ইউনিয়নের সাবেক সভাপতি কাইয়ুম মাস্টার,উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক এলাইছ আহমদ মেম্বার,যুগ্ম আহ্বায়ক বায়জিদ আহমেদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবদুল মজিদ বাবুল,উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইকবাল হসেন আরিফ,ইসলামপুর পশ্চিম ইউপি যুবদলের সভাপতি আজিজুল হক,জেলা ছাত্রদল সদস্য মইন ইসলাম, পশ্চিম ইউপি ছাত্রদলের সহ-সভাপতি জজ মিয়া, ছাত্রদল নেতা আয়নাল হক, উপজেলা শ্রমিক দল সদস্য আলী হোসেন, মামুন মিয়া, ছাত্রদল নেতা রায়হান আহমদ প্রমুখ। প্রসঙ্গত, গত ১৮ মার্চ জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গিরদার এবং সম্মেলন ও কাউন্সিলর ২০২২ এর প্রধান নির্বাচন কমিশনার আব্দুল গফফার এডভোকেট স্বাক্ষরিত উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে অযোগ্য ও আত্মীয়করণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে গতকাল উপজেলা কমিটি বাতুলের দাবীতে ঝাড়ু ও প্রদিবাদ মিছিল হয়েছে। Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: