ইছাকলসে ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১:০৫ পূর্বাহ্ণ, মার্চ ২৫, ২০২২ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৪ নং ইছাকলস ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড শাখা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ২৪ মার্চ বিকাল ৫টার সময় উপজেলার পুটামারা সরকারী বিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা জনাব ওয়াতির আলীর সভাপতিত্বে ও মোঃ আমিরুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক অকিল বিশ্বাস ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. হাবিবুর রহমান ভুট্টো । উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইছাকলস ইউনিয়ন আওয়ামীলীগ এর যুগ্ম আহবায়ক আছার মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগেরর সদস্য ছয়ফুর রহমান,ফয়ছল আহমদ ইউনিয়ন আওয়ামীলীগ এর যুগ্ম আহবায়ক মইন উদ্দিন,আব্দুর রশিদ ফেরাই, সিলেট জেলা সেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক ইমরান জাকির ও জনশক্তি বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামছুল আলম। আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা আপন তাহসান, তেলিখাল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহমদ রেজা রুবেল। সম্মেলনে সবার সর্ব সম্মতিক্রমে ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে নির্বাচিত হোন ইলিয়াছুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হোন আনজির আলী। ২নং ওয়ার্ড ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হোন জমির আলী কাচা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হোন নজরুল ইসলাম। Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: