দোয়ারাবাজারে ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনে শামীম সভাপতি: মিলন খাঁন সম্পাদক নির্বাচিত

প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, মার্চ ২৫, ২০২২

দোয়ারাবাজার প্রতিনিধি:সুনামগঞ্জের দোয়ারাবাজারের নয় ইউনিয়নের চেয়ারম্যানদের নিয়ে গঠিত ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশন পুনর্গঠন করা হয়েছে।মঙ্গলবার রাতে সুনামগঞ্জ এক কমিউনিটি সেন্টারে চেয়ারম্যানদের উপস্থিতিতে এক সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

সভায় সর্বসম্মতিতে দোহালিয়া ইউপির চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীমকে সভাপতি ও বোগলাবাজার ইউপির চেয়ারম্যান মোহাম্মদ মিলন খাঁনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন সুরমা ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম বীরপ্রতীক, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান রোটারিয়ান এম আবুল হোসেন, নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন, দোয়ারাবাজার সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, মান্নারগাও ইউপি চেয়ারম্যান ইজ্জত আলী তালুকদার , পান্ডারগাও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ ,লক্ষীপুর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম প্রমুখ।