উত্তর রণিখাইয়ে আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১:৩৪ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২২ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৫ নং উত্তর রনিখাই ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুর দুইটা ত্রিশ মিনিটের সময় ফেদারগাও সরকারী বিদ্যালয় খেলার মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চাঁন মিয়ার সভাপতিত্বে ও রাজেশ বিস্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী। এর আগে সম্মেলন উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ফয়জুর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস, ইয়াকুব আলী, দপ্তর সম্পাদক জনাব আনোয়ার হোসেন বাবু, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন। এছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্যরা উপস্থিত ছিলেন। সম্মেলনে উপস্থিত সকলের প্রত্যক্ষ সমর্থনে ও সর্ব সম্মতিক্রমে ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হোন জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হোন হরিন্দ্র বিস্বাস। Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: