মহান স্বাধীনতা দিবসে ইসলামিক ফাউন্ডেশনে দোয়া মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত 

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২২

দোয়ারাবাজার প্রতিনিধি:মহান স্বাধীনতা ও দিবস উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ মার্জ সকাল ১১ টায়

দোয়ারাবাজারে মহান স্বাধীনতা ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৬ শে মার্চ সকাল ১১টার দিকে বায়তুল নুর উপজেলা জামে মসজিদে এই দোয়া-মাহফিল হয়েছে।
এ সময় মুক্তির সংগ্রামে শাহাদাতবরণকারী সব শহীদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া হয়।

মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন , মাওঃ মোঃ জিয়া উদ্দিন, ও মাওঃ মোঃ জয়নাল আবেদীন । মোনাজাতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
এছাড়া সকালে ইসলামিক ফাউন্ডেশন কর্মচারীরা মহান স্বাধীরতা ও বিজয় দিবস উপলক্ষে বায়তুল নুর জামে মসজিদে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ফাউন্ডেশনের সকল ককর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিল।