শিক্ষক দম্পতি পুত্র রোহান এবার জেএসসিতে ট্যালেন্টপুল বৃত্তি লাভ

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২২

দোয়ারাবাজার প্রতিনিধি: ছাতকের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এবার জে এস সি পরিক্ষায় অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে মাহফুজ হাসান রোহান। ২৩ মার্চ ২০২০ইং প্রকাশিত ফলাফলে এ বিদ্যালয়ে ট্যালেন্টপুল ও সাধারণসহ মোট ১৯টি বৃত্তি পায় শিক্ষার্থীরা। এর মধ্যে ট্যালেন্টপুল ৮টি ও সাধারণ বৃত্তি ১১টি। ২০১৬ সালে বেরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে পি এস সি পরিক্ষায় অংশ নিয়েও মেধাবী রোহান ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছিলেন।

মাহফুজ হাসান রোহান । সৎপুর কামিল মাদ্রাসার মেধাবী ছাত্র ও ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বেরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মানিক মিয়া ও খাগামুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা: রাহিমা বেগমের একমাত্র পুত্র। ভবিষ্যতে সে উচ্চ শিক্ষা গ্রহণ করে চিকিৎসক হয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তার পিতা-মাতা। উজ্জল ভবিষ্যৎ কামনায় সকলের কাছে দোয় চেয়েছে মেধাবী শিক্ষার্থী রোহান। রেহান জেএসসিতে ভালো ফলাফল করায় দোয়ারাবাজার প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছে দোয়ারাবাজার প্রেসক্লাবের সিনিঃ সহ-সভাপতি মোঃ আলা উদ্দিন।