ইছাকলসে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০২২

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর অন্তর্ভুক্ত ৪ নং ইছাকলস ইউনিয়ন এর ০৪নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

শিবপুর উত্তর পাড়া দূর্গা মন্দির প্রাঙ্গনে বৃহস্পতিবার বিকাল সারে তিনটায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্বে করেন ০৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি
শচিন্দ্র বিশ্বাস ও আমিরুল হকের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইয়াকুব আলী।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইছাকলস ইউনিয়ন আওয়ামীলীগ এর যুগ্ম আহবায়ক আছার মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য ছয়ফুর রহমান,ফয়ছল আহমদ ইউনিয়ন আওয়ামীলীগ এর যুগ্ম আহবায়ক মইন উদ্দিন,আব্দুর রশিদ ফেরাই, নারদ বিশ্বাস, আহবায়ক কমিটির সদস্য রিপন সরকার, প্রভাত চন্দ্র বিশ্বাস, শ্রী চরণ বিশ্বাস প্রমুখ।