সৌদি আরবে ভবন থেকে নিচে পড়ে কোম্পানীগঞ্জের যুবক নিহত

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২২

সৌদি আরবের রিয়াদে নির্মাণাধীন বহুতল ভবনে কর্মর‍ত অবস্থায় দূর্ঘটনার শিকার হয়ে এক প্রবাসী বাংলাদেশী নিহত হয়েছেন।

নিহত প্রবাসী সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৬নং দক্ষিণ রণিখাই ইউনিয়নের বর্ণি পশ্চিম পাড়া মৃত তেরা মিয়ার ছেলে আশিক আলী (২২)। রোববার ৩ এপ্রিল সৌদি স্থানীয় সময় রাত ৯ টার দিকে ২৩ তলা ভবনে অসাবধানতাবসত কাজ করতে গিয়ে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘঠে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়,জীবিকার তাগিদে মাত্র এক মাস পূর্বে সৌদি আরব গিয়েছিল সে। ঘটনার দিন তার প্রথম কর্মদিবস ছিল।

কোম্পানীগঞ্জ  প্রবাসী উন্নয়ন পরিষদের সৌদি আরব শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল আহমদ জানান, জীবিকার তাগিদে মাত্র একমাস আগে সৌদি আরব আসলেও গতকাল ছিল তার প্রথম কর্মদিবস। প্রবাসে আয় রোজগারের আশায় আসলেও প্রথম দিনেই দূর্ঘটনায় প্রাণ হারায় সে।