বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট বিভাগীয় আঞ্চলিক কমিটি গঠন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০২২ বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট বিভাগীয় আঞ্চলিক কমিটি গঠিত হয়েছে। গত ২৭ মার্চ বাংলাদেশ মানবাধিকার কমিশনের সেক্রেটারি জেনারেল ড. সাইফুল ইসলাম দিলদার ১৭ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী কমিটির অনুমোদন দেন। কমিটির অনুলিপি জেলা প্রশাসক সিলেট ও পুলিশ সুপার সিলেট বরাবরে প্রেরণ করেন। কমিটির দায়িত্ব প্রাপ্তরা হলেন- সভাপতি মোঃ আব্দুল কাদিন,নির্বাহী সভাপতিঃ ওমর ফারুক, সিনিয়র সহ সভাপতি কারী মাওলানা আব্দুল হাফিজ,সহ সভাপতি সার্জেন্ট অবঃ বেলাল উদ্দিন,আব্দুল হাসিব,আসলাম হোসেন, সাধারণ সম্পাদক রুবেল আহমদ মাসুম,যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ এমদাদুল হক ফাহিম,দেলোয়ার হোসেন সজিব,আনসার আলী,দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ছমরু মিয়া,আশফাকুর রহমান বাবুল,সহ সাংগঠনিক সম্পাদক আমীর আলী, সদস্য আফতাব উদ্দিন,বিভাকর দেশ মুখ্য,হাসিনুর রহমান শিপু। বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট বিভাগীয় আঞ্চলিক শাখার নব নির্বাচিত নির্বাহী সভাপতি ওমর ফারুক বলেন,অত্র কমিটি সিলেট বিভাগের নির্যাতিত নিষ্পেষিত মজলুম জনতার পক্ষে নিরলস কাজ করে যাবে। SHARES গণমাধ্যম বিষয়: