সাদা পাথর লুটপাট,নেপথ্যে কারা? শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২২ সিলেটের পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথরে চলছে হরিলুট। পাথর দস্যুরা রাতের আঁধারে পাথর লুট করে বিক্রি করছে। মঙ্গলবার পুলিশ অভিযান চালিয়ে দুই গাড়ি সাদাপথরসহ পাথরদস্যু চক্রের ২ সদস্যকে আটক করেছে। উপজেলার স্থানীয় ভাই স্টোন ক্রাশার মিল থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে- কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ গ্রামের আব্দুস শহীদের পুত্র মোহাম্মদ আলী ও উপজেলার রাজনগর গ্রামের আব্দুল মালেকের পুত্র আব্দুল আলিম। স্থানীয় সংবাদসূত্র জানা যায়- পুলিশের লাইনম্যান পরিচয়ে কোম্পানীগঞ্জ উপজেলার সরকারদলীয় নেতা সাহাব উদ্দিন ও রাসেলের নেতৃত্বে গত এক সপ্তাহ ধরে পর্যটন কেন্দ্র’র সাদাপাথর লুট করা হচ্ছে। রাতের আঁধারে শতাধিক বারকি নৌকা দিয়ে পাথর লুটে তা স্থানীয় স্টোন ক্রাশার মিল গুলোতে বিক্রি করছে লুটেরোচক্র। সাহাব উদ্দিন ও রাসেল গত এক সপ্তাহে বারকি নৌকাগুলো থেকে প্রায় ৮ লাখ টাকা চাঁদা আদায় করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাতে আবারো শতাধিক নৌকা দিয়ে পাথর লুট করা হয় এবং লুণ্ঠিত পাথর কলাবাড়ি গ্রামের বিভিন্ন স্টোন ক্রাশার মিলে বিক্রি করা হয়। পুলিশের অভিযানে লুণ্ঠিত পাথরের কিছু অংশ ভাই ভাই স্টোন ক্রাশার মিল থেকে উদ্ধার করা হয়। পুলিশের অভিযান টের পেয়ে অনেক মিল মালিক লুণ্ঠিত পাথর অন্যত্র সরিয়ে নেন। লুণ্ঠনের খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে কোম্পানীগঞ্জ থানা পুলিশ অভিযান চালালেও লুণ্ঠিত পাথরের সন্ধান মিলেনি। দীর্ঘ সন্ধান শেষে গোপন সোর্সের মাধ্যমে ভাই ভাই ক্রাশার মিল থেকে পাথরভর্তি দুটি গাড়িসহ মোহাম্মদ আরী ও আব্দুল আলিমকে আটক করে। তবে তবে পুলিশি অভিযান চলাকালেও লুণ্ঠিত পাথরের বেশিরভাগ পাথরই অন্যত্র সরিয়ে নেয় চোরাকারবারিরা। কেউ কেউ পাথরের উপর বালু কিংবা মাটি দিয়ে ঢেকে দিয়ে লুকিয়ে রাখার তথ্য মিলেছে প্রতিবেদকের কাছে। আকর্ষিক বাণের পানি আসায় বিগত কয়েক রাতে কতিপয় অসাধু পুলিশ ও বিজিবি সদস্যকে ম্যানেজ করে সাহাব উদ্দিন ও রাসেল চক্র পাথর লুটপাট চালাচ্ছে। সিলেটের বৃহৎ পাথুরে সূন্দর্যমণ্ডিত পর্যটন কেন্দ্রে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসলেও নিরাপত্তাহীনতায় রয়েছে বিশাল সম্ভাবনাময় এই পর্যটনখাতটি। দীর্ঘদিন পাথর লুটপাট বন্ধ থাকলেও আবারও শুরু হয়েছে লুটপাট। কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী মঙ্গলবার রাতে জানান, লুণ্ঠিত সাদাপাথরসহ গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে পাথর লুটের নেপথ্যের নায়কদের বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। SHARES গণমাধ্যম বিষয়: