সুরমা নদীতে মিলল যুবকের মরদেহ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২২ দোয়ারাবাজার প্রতিনিধি:- নিখোঁজের চারদিন পর সুরমা নদী থেকে মতিউর রহমান (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষিবাউর গ্রামের আফতাব মিয়ার ছেলে। শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের ভূজনা এলাকায় নদীর ড্রেজারের পাইপে আটকানো ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পরে ওই যুবকের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দোয়ারাবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান। জানা যায়, গত মঙ্গলবার রাতে গ্রামের আব্দুর রহিমের ছেলে জাবির মিয়া সুরমা নদীতে মাছ ধরতে মতিউর রহমানকে ডেকে নেয়। ওই রাতে জাবির মিয়া বাড়ি ফিরে আসলেও মতিউর রহমান আর বাড়ি ফেরেননি। এ ঘটনায় মতিউর রহমান নিখোঁজ হওয়ার পরদিন এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে ছাতক থানা পুলিশ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছাতক থানার উপ-পরিদর্শক আতিকুল আলম খন্দকার বলেন, নিখোঁজ মতিউর রহমানের মৃত্যুর বিষয়টি তদন্ত চলছে। ঘটনাটি এখনও রহস্যাবৃত। SHARES গণমাধ্যম বিষয়: