দোয়ারাবাজারে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্সের উদ্বোধন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২২ দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় তিনদিন ব্যাপী ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্সের প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল এগারোটায় উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে উপজেলার সকল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের অংশগ্রহণে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ও উপজেলা প্রশাসনের আয়োজনে এই কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট’র (এনআইএলজি) যুগ্ম পরিচালক এম এ খালেক। এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাংশু কুমার সিংহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ। SHARES গণমাধ্যম বিষয়: