মাহে রামাদান তাকওয়া অর্জনের সর্বোত্তম মাধ্যম: মুহাম্মদ দুলাল আহমদ Desk Desk News প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২২ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ দুলাল আহমদ বলেন – মাহে রামাদান উম্মতে মুহাম্মদীর জন্য অন্যতম নিয়ামত। এ মাসে ইবাদত বন্দেগিতে বেশি বেশি মনোনিবেশ করা প্রয়োজন। রোযাদারগণ আল্লাহর ভয়ে যাবতীয় পানাহার ও ইন্দ্রিয়তৃপ্তি থেকে বিরত থাকে। মানুষকে তাকওয়াবান করতে পারলে সমাজের সকল স্তরে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব। আর মাহে রামাদান তাকওয়া অর্জনের সর্বোত্তম মাধ্যম। শনিবার ২৩ এপ্রিল বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশে আনজুমানে তালামীযে ইসলামিয়া কোম্পানীগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা মোখলেছুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ ও উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক শরীফ আহমদ মাহদীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) ফয়েজ আহমদ, ২নং পূর্ব ইসলামপুর ইউ/পি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন আলম, ৬নং দক্ষিণ রনিখাই ইউ/পি চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, থানা সদর হেমায়েতুল ইসলাম দাখিল মাদ্রাসার সভাপতি মোঃ কালা মিয়া, সুপার মাওলানা সাইদুল ইসলাম, সিলেট মহানগর তালামীযের সহ-প্রশিক্ষণ সম্পাদক এফ কে জুনেদ আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাসুম আহমদ, ইসলামিক ফাউন্ডেশন কোম্পানীগঞ্জ উপজেলার মডেল কেয়ারটেকার মাওলানা মুজিবুর রহমান, উপজেলা তালামীযের সভাপতি হাফেজ নুর হোসেন চৌধুরী অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর ইসলামপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল গফুর, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ডাক্তার নুরুল আমিন, উপজেলা ইউসিসি বিআরডিবির সহ সভাপতি ইকবাল হোসেন আরিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মিজান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের (কোছাপ) সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা নুর উদ্দিন, ইসলামী আন্দোলন কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক সাধারন সম্পাদক মহিউদ্দিন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হাবিবুল্লাহ জাবেদ, পশ্চিম ইসলামপুর ইউপি ১ নং ওয়ার্ডের সদস্য মইনুদ্দিন, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক আব্দুল মান্নান, ইশা ছাত্র আন্দোলন কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি আদনান সোহাগ, বতুমারা নোয়াগাঁও লতিফিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইউনুছ আলী, আমান টেলিকমের স্বত্বাধিকারী রাজু আহমদ, সামিউল ইসলাম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রাজু আহমেদ, মাস্টার রাসেল আহমদ, আশরাফ উদ্দিন, রায়হান আহমদ, আজিজুল ইসলাম, শরীয়ত উল্লাহ, সাইফুর রহমান, নুরুল হক, সেলিম আহমদ, মাওলানা জসিম উদ্দিন, আব্দুল হামিদ, শাকিল আহমদ, জাহিদ হাসান, বায়েজিদ আহমদ, আব্দুল মুমিন, হাফিজ রায়হান আহমদ প্রমুখ। SHARES গণমাধ্যম বিষয়: