ঈদের শুভেচ্ছা জানালেন ইকবাল হোসেন ইমাদ চেয়ারম্যান শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, মে ৩, ২০২২ ঈদ উল-ফিতারের শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ রণিখাই ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ। ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ-উল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে আমাদের মাঝে আসে পবিত্র ঈদ-উল ফিতর। এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, গ্রাম, পাড়া,মহল্লা,উপজেলা ও সমগ্রজেলায়। এ দিন সকল শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি আর ঐক্যের বন্ধন। ঈদ-উল ফিতরের শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ জেলা- এ প্রত্যাশা করি। তিনি আরও বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানি, কূপমন্ডুকতার কোনো স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। ভয়াবহ করোনা মহামারির মধ্যেই বিগত দুটি ঈদ-উল ফিতর উদযাপন করতে হয়েছিল। করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত হয়ে পড়েছিল মানুষের জীবন ও জীবিকা। বর্তমানে দেশে করোনা সংক্রমণের হার অনেক কমে এসেছে। জীবনযাত্রাও স্বাভাবিক হয়ে এসেছে। তবে ভবিষ্যৎ সংক্রমণ বৃদ্ধি রোধ করতে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: