দুই বছর পর মুসুল্লিতে পরিপূর্ণ ইসলামপুর শাহী ঈদগাহ ময়দান

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, মে ৩, ২০২২

 

মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে এই খুশির ঈদ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।

গত দুই বছর করোনার কারণে খোলা মাঠে কিংবা ঈদগাহে হয়নি ঈদের জামাত। বন্ধ ছিল কোলাকুলি, হাত মেলানো।

এবার সেইসব বিধি-নিষেধ কেটেছে। করোনার সংক্রমণ কমে যাওয়ায় ঈদের আনন্দ ফিরছে পূর্ণ মাত্রায়। তাই দুই বছর পর পুরনো রুপে ফিরেছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর শাহী ঈদগাহ ময়দান। যেন প্রাণ ফিরে পেয়েছে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহতে।

মঙ্গলবার সকাল ৯টায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত ইসলামপুর শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।

জামাতের খুতবা ও ইমামতি করেন টুকের বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব শায়খুল হাদিস মুফতি মোহাম্মদ ইয়াহিয়া।

সকাল সাড়ে ৯ টায় ঈদের জামাত শুরু হলেও এর আগে থেকেই ঈদগাহ ময়দানে জড়ো হতে থাকেন আশেপাশের ৭/৮ টি গ্রামের আগত ধর্মপ্রাণ মুসল্লিরা। ঈদের নামাজে হাজারো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান এই জামাত। এসময় বেদাবেদ ভুলে রাজনৈতিক, সামাজিক মানুষসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে উপস্থিত হন ঈদগাহ প্রাঙ্গণে। যেন কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঐতিহ্যবাহী ইসলামপুর শাহী ঈদগাহ ময়দান।

এছাড়াও পরনে পাঞ্জাবী হাতে জায়নামাজ মাথায় নতুন টুপি পরিধান করে পরিবারের লোকজনের সাথে ঈদগাহ প্রাঙ্গণে উপস্থিত হন ছোট্ট শিশুরাও।

শাহী ঈদগাহ প্রধান জামাতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াকুব আলী,জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট কামাল হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন কবির মুছব্বির,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মেম্বার, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ইকবাল হোসেন, উপজেলা বিএনপির সহ সভাপতি কাইয়ুম মাস্টার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি সফর মিয়া,কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি তারিকুল ইসলাম,কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানাসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শতাধিক নেতবৃন্দসহ হাজারো ধর্মপ্রান মুসুল্লি।

এদিকে নির্বিঘ্নভাবে ঈদের জামাত আদায় করতে কোম্পানীগঞ্জে আইনশৃঙ্খলাবাহীনির তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সকাল সকাল সাড়ে ছয়টা থেকে থানার পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। নিরাপত্তা ব্যবস্থা সার্বিক পর্যবেক্ষণে ছিলেন গোয়াইনঘাট সার্কেল (সিনিয়র সহকারী পুলিশ সুপার) প্রভাস কুমার সিংহ, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী।