কোম্পানীগঞ্জে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, মে ১৬, ২০২২

 

সিলেটের কোম্পানীগঞ্জে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ হয়েছে। উপজেলার ইছাকলস ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত নিধির বিস্বাস ছেলে সবুজ বিস্বাস (১৭) আজ সোমবার দুপুর দেরটার সময় পার্শ্ববর্তী বাগানচিরির পাড় বিলে মাছ ধরতে যায়। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় স্থানীয়রা তার খোঁজে বিলে যায়। সেখানে তার ব্যবহৃত নৌকাটি খুঁজে পেলেও তাকে পাওয়া যায়নি।

স্থানীয়ভাবে অনেকেই নিখোঁজ কিশোরের সন্ধ্যানে নেমেছে বাগানচিরির পাড় বিলে। তবে আগামীকাল ডুবুরদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সিলেট ফায়ার স্টেশন। প্রতিবেদককে ফায়ার স্টেশনের দায়িত্বরত হযরত আলী নামে এক কর্মকর্তা জানান,সন্ধা ঘনিয়ে আসছে তাই আগামীকাল ঘটনাস্থলে ডুবুরিদল পাঠাবো।

স্থানীয় ওয়ার্ড সদস্য রিপন বিস্বাস প্রতিবেদককে জানান, নিখোঁজ ছেলেটিই তার পরিবারের একমাত্র রোজগার ব্যক্তি। তার পিতা নেই৷ বাসায় তার একমাত্র ছোট বোন ও মা রয়েছে। অসহায় পরিবারটির পাশে দাড়ানোর জন্যে উপজেলার বিত্তবানদের অনুরোধ করছি।