জৈন্তাপুর ইউনিয়নের সদস্য পদে উপ-নিবার্চনে ৫জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২২ জৈন্তাপুর প্রতিনিধি: আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের উপ- নিবার্চনে ৫জন সদস্যপদপ্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। গত ১৭ মে উপজেলা নিবার্চন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আবুল হাসানত’র নিকট মনোনয়ন পত্র জমা দেন। সদস্য পদপ্রার্থী মো: ফারুক আহমদ,আব্দুল মতিন, মো: আব্দুল আজিজ , জামাল আহমদ ও রাজু সিংহ। ১৯ মে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় মনোনয়ন পত্র বাছাই কাজ অনুষ্ঠিত হবে। মনোনয়ন পত্র জমা প্রদান কালে প্রার্থীগণ তাদের কর্মী সমর্থক নিয়ে আসেন। এ সময় সদস্য পদপ্রার্থী মো: ফারুক আহমদের পিতা জহুর উদ্দিন, সমাজসেবী মো: মকবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শামাীম আহমদ, আব্দুল মুতালিব বাবু, আফতাব আলী, রাজু আহমদ, সিরাজুল ইসলাম, অপিন পত্র, তেরা মিয়া, হুর কুমার, ময়না বিশ্বাস উপস্থিত ছিলেন। এছাড়া সদস্য পদপ্রার্থী জামাল আহমদের সাথে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন আহমদ, আবু সুফিয়ান বেলাল, লোকমান হোসেন, সুনিল দেব নাথ। Download News PhotoCard SHARES নির্যাতন বিষয়: