দোয়ারাবাজারে পানিবন্দী মানুষের মাঝে আ’লীগের ত্রাণ বিতরণ

Desk Desk

News

প্রকাশিত: ২:২১ পূর্বাহ্ণ, মে ২২, ২০২২

দোয়ারাবাজার প্রতিনিধি: দোয়ারাবাজারে পানিবন্দী মানুষের মাঝে উপজেলা আ’লীগের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলা আ’লীগের আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীকের নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের বাঘরা, রায়নগর, বড়বন্দ (উত্তর ও দক্ষিণ)সহ বিভিন্ন গ্রামে ত্রাণ বিতরণ করা হয়। এবং গত শুক্রবার লক্ষ্মীপুর ও সুরমা ইউনিয়নের বন্যকবলিত বিভিন্ন গ্রামের পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ হিসেবে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আমীরুল হক, হাজী আবদুল খালেক, আ’লীগ নেতা ও সুরমা ইউপি চেয়ারম্যান এম এ হালিম বীরপ্রতীক, বরুণ চন্দ্র দাস, আবদুল হামিদ, মানিক মিয়া, ব্যবসায়ী আক্তার হোসেন, আলী ফরিদ, সোনাধন দে, আনোয়ার মাস্টার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল মিয়া, বজলুল মামুন, ইউপি সদস্য মিজানুর রহমান মিজু, কাছম আলী, ছাত্রলীগ নেতা শাহজালাল, শিপন আহমদ প্রমুখ।

উপজেলা আ’লীগের আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক বলেন, উপজেলা আ’লীগ নেতৃবৃন্দের ব্যক্তিগত উদ্যোগে তহবিল গঠন করে পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ হিসেবে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। শুক্রবার ও শনিবার দুইদিন ধরে আমরা ত্রাণ বিতরণ করছি। পাশাপাশি সরকারি উদ্যোগে উপজেলা প্রশাসন এবং জনপ্রতিনিধিরা ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন। সরকারি বরাদ্দের পাশাপাশি আ’লীগের পক্ষ থেকে সাধ্যমত ত্রাণ বিতরণ করছি।