চুরি হচ্ছে সাদা পাথর: তিন চুর আটক Desk Desk News প্রকাশিত: ১:৪৯ পূর্বাহ্ণ, মে ২৬, ২০২২ কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পর্যটন কেন্দ্র থেকে চুরাই সাদা পাথরসহ তিনজনকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। এসময় তাদের কাছে থাকা একটি বারকি নৌকা আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতি পুলিশি অভিযানে নৌকাসহ তাদের আটক করা হয়। মঙ্গলবার (২৫ মে) দিবাগত রাত ৩ টার দিকে কোম্পানীগঞ্জ থানার উপ পরিদর্শক শফিকুল ও সহকারী উপপরিদর্শক মখলিছ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ এ অভিযান চালায়। আটক ৩ জন হল মো. নিজাম উদ্দিন (৪২), মো. কবির আহমদ (২৭) ও নূর হোসেন (২৮)। সূত্রে জানা যায়, বারকি নৌকা দিয়ে ভোলাগঞ্জ পর্যটন কেন্দ্র থেকে মূল্যাবান সাদা পাথর চুরি করে নিয়ে আসছিল একটি চক্র। ১০/১২ জনের একটি পাথর চুর চক্র রাত দেড়টার সময় কয়েকটি বারকি নৌকা নিয়ে জিরোলাইন এলাকায় পাথর চুরি করতে যায়। পাথর বহন করে বারকি নৌকা গুলো ফিরে আসার সময় উৎ পেতে থাকা পুলিশ সদস্য ধাওয়া করলে আটক মো. নিজাম উদ্দিন মো. কবির আহমদ ও নিজাম উদ্দিন ছাড়া অন্য সবাই পালিয়ে যায়। এ সময় পাথর বাহী একটি বারকি নৌকা সহ তাদেরকে আটক করেন। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং ১৫। এজাহারে দাখিলকৃত অন্য আসামীরা হচ্ছে সমরু মিয়া(৪৫), আহাদ মিয়া (৪৫), মোহাম্মদ আলী (২১), আতিক(৩২),নূরই (২৯) ও আরো অজ্ঞাতনামা ৫/৭ জন। থানা সূত্রে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে প্রায় পরিত্যক্ত ৬০ ফুট পাথর ও ৩০ ফুট পাথর বোঝাই একটি বারকি নৌকা উদ্ধার করা হয়েছে। কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী জানান, সাদা পাথর চুরি করতে যারা দুঃসাহস দেখায় তাদের ব্যাপারে পুলিশ বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। পুলিশের চোখ ফাকি দিয়ে কেউ সাদা পাথর চুরি করতে পারবেনা। রাতের বেলায় ধলাই নদীতে আমাদের পুলিশ টহল টিম রয়েছে। SHARES পর্যটন বিষয়: