দোয়ারায় চোরাকারবারি ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ আহত ৩ জন, আটক ১ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ২:৩৯ পূর্বাহ্ণ, মে ২৮, ২০২২ মোঃ আলা উদ্দিন: দোয়ারাবাজারে মাদক ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় অন্তত ৩ জন আহত এবং একজন পুলিশের হাতে আটক হয়েছেন। আহতরা হলেন উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ছনুগাঁও গ্রামের আরজ আলী(৩৪), কুশিউড়া গ্রামের সুলতান আহমদ(৩৫), ছনুগাঁও গ্রামের শিপলু মিয়া(৩৫)। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩ ঘটিকার সময় বাংলাবাজার ইউনিয়নের ছনুগাঁও গ্রামে। এব্যাপারে একই গ্রামের ইরশাদ আলীর পুত্র বাংলাবাজার বাজার পরিচালনা কমিটির সভাপতি আরব আলী বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা যায়, বাদীর ভাই আরজ আলী ও ভাগনা সুলতান মিয়া তাদের ইজারাকৃত বালিউড়া বাজার থেকে টুক আদায় করে বাড়ি ফেরার পথে রাতের আঁধারে পুলিশের হাতে আটক একই গ্রামের হোসেন আলীর পুত্র আকিক মিয়া (৩৫) ও জয়নাল আবেদীন সহ ৮/১০ জন লোক তাদের উপর হামলা চালিয়ে টাকা লুট করে নিয়ে যায়। পুলিশের হাতে আটককৃত আকিক মিয়ার চাচা ফিরুজ মিয়া বলেন, গত চার পাচদিন পুর্বে অবৈধ পথে আনা ভারতিয় মহিষ ব্যাবসায়ী আরব আলীর লোকজন প্রতিরাতে ৫০/৬০ টা মহিষ আমাদের গ্রামের কাচা সড়ক দিয়ে তাদের আস্তানায় মহিষ আনা নেওয়া করেন। এতে আমাদের গ্রামের লোকজন বাঁধা দিলে বৃহস্পতিবার রাত ৩ ঘটিকার সময় আরব আলীর ভাই ও তার ভাগনা কুশিউড়া গ্রামের সুলতানসহ চার / পাঁচজন লোক শানুর মিয়ার দোকানের সামনে দাঁড়িয়ে অকথ্য ভাষায় গালি গালাজ করছিল। এমন সময় জয়নাল আবেদীন ও শিপলু মিয়াসহ তিন/ চারজন এসে তাদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে আরব আলীর লোকজন তাদের উপর হামলা চালায়। এব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর বলেন, মামলা রুজু করা হয়েছে, ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদের আসামী গ্রেফতারের চেষ্টা চলছে। SHARES গণমাধ্যম বিষয়: