দোয়ারাবাজারে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া টানটান উত্তেজনা বিরাজ করছে Desk Desk News প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, মে ২৯, ২০২২ দোয়ারাবাজার প্রতিনিধি: ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে আজ রোববার বিকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সদরে ছাত্রদলের কেন্দ্রিয় কর্মসুচির অংশ হিসাবে মিছিল বের করলে ধাওয়া পাল্টাপ ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ প্রশাসন তৎপর থাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটলেও, পূর্বঘোষিত ছাত্রদলের কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল থেকেই উপজেলা সদরে ছাত্রদলের নেতা কর্মীরা জড়ো হতে থাকে। বিকাল ৪ টার দিকে উপজেলা পরিষদের সম্মোখ থেকে মিছিলটি বের হয়ে বাজারের দিকে অগ্রসর হলে দোয়ারাবাজার সকারি মডেল উচ্চ বিদ্যালয়ের পিছনে আসলে ছাত্রলীগ নেতাকর্মীরা বাধা দেওয়ায় মিছিলটি সংঘ্যবদ্ধ হয়ে উপজেলা পরিষদের সামনে অবস্থান নেয় । পরে পুলিশ ছাত্রদল কর্মীদের উপজেলার দিকেও ছাত্রলীগ কর্মীদের বাজারে চলে যেতে বলেন। ছাত্রলীগ নেতা এনামুল হাসান হৃদয় বলেন, বাংলাদেশ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় তাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করার সময় ছাত্রদল মিছিল নিয়ে আসে। তারই প্রেক্ষিতে দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগ তাদেরকে প্রতিহত করে। তিনি আরও বলেন দোয়ারাবাজারের মাঠি ছাত্রলীগের ঘাটি। এদিকে ছাত্রদল ও ছাত্রলীগের মুখোমুখি সংঘর্ষে বিএনপির ছাত্রদল সেচ্ছাসেবী দল যুবদলের কয়েকজন আহত হয়। আহতরা হলেন, উপজেলা সেচ্ছা সেবকক দলের আহবায়ক ও ইউপি সদস্য এরশাদুর রহমান, যুবদলের আহবায়ক মাদব রায়, যুবদলের সদস্য সচিব জামাল উদ্দিন, বিএনপির আহবায়ক কমিটির সদস্য এইচ এম কামাল, যুবদল নেতা রাফিকুল, আবরু মিয়া প্রমুখ। SHARES গণমাধ্যম বিষয়: