দোয়ারায় নৌকা ডুবে ভাইবোনের সলিল-সমাধি Desk Desk News প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, জুন ১৫, ২০২২ মোঃ আলা উদ্দিন:- সুনামগঞ্জের দোয়ারাবাজারে নৌকা ডুবে ভাইবোন সলিল-সমাধি হয়েছে। বুধবার দুপুরে সমুজ আলী স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী তামান্না আক্তার ও একই বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির শিক্ষার্থী সৌরভ হোসেন নামের দুই শিক্ষার্থী স্কুলের পরিক্ষা শেষে নৌকা যোগে বাড়িতে যাওয়ার পথে হাওরে ঝড়ের কবলে পরে। ঝড়ের কবলে পরে নৌকা ডুবিতে দুই ভাইবোনের মৃত্যু হয়। সৌরভের লাশ পাওয়া গেলেও এখন পর্যন্ত তামান্নার লাশ নিখোঁজ রয়েছ। উভয়ই উপজেলার সুরমা ইউনিয়নের রাজনগর গ্রামের ময়না মিয়ার সন্তান। দুই শিশিক্ষার্থীর মৃত্যুতে পরিবার আত্মীয় স্বজন ও সমুজ আলী স্কুল এন্ড কলেজে শোকের মাতম বইছে। এদিকে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে দোয়ারাবাজারের সাথে সবকয়টি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সুরমা, খাসিয়া মারা, সোনালী চেলা, ও চিলাই নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় উপজেলার সবকয়টি ইউনিয়নের মানুষ পানি বন্দী হয়ে পরেছে। বিরতিহীন বৃষ্টি ও ঝড়ে কাচা-ঘরবাড়ী ভেঙে অনেক অসহায় পরিবারের লোকজন সীমাহীন দূর্ভোগ পোহাচ্ছে। উপজেলার নিম্নাঞ্চল হিসাবে খ্যাত সুরমা ইউনিয়নের ভুজনা, কালিকাপুর, শরীফপুর, কদমতলী, নুরপুর, সোনাপুর, ইসলামপুর রাজনগর, কাউয়াঘর, শিমলতলার মানুষ পানি বন্দী রয়েছে। এছাড়াও সদর ইউনিয়নের বাজিতপুর মাছিমপুর, মাঝেরগাঁও, নৈনগাঁও, তেগাংগা, বরুই কান্দি, বাঘরা, সুন্দরপই, বড়বন গ্রামের মানুষ পানি বন্দী রয়েছে। SHARES দূর্ঘটনা বিষয়: