সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাক চাপায় মা-ছেলের মৃত্যু

Desk Desk

News

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, জুন ২৪, ২০২২

সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাক চাপায় মা-ছেলের করুণ মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে ইসলামপুর গ্রামের ইংরাজ মিয়ার স্ত্রী হনুফা(৪২) ও তার ছেলে সফিকুল ইসলাম (৫)।ঘটনাস্থলেই তারা নিহত হোন।

শুক্রবার ভোর সারে পাচঁটায় সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের হবির দোকান নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রাস্তায় পাথর রাখা। সিলেট থাকা আসা একটি সিএনজি পাথরের উপরে দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় উলটে যায়। তখন অপর দিক থেকে পাথরবাহী একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এ সময় আরও তিনজন ঘোরতর আহত হয়। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্যে প্রেরণ করা হয়েছে। দূর্ঘটনার শিকার সিএনজি ড্রাইভারকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিলেও ঘাতক ট্রাক ড্রাইভার পালিয়ে যায়। নিহতদের লাশ উদ্ধার করে বর্তমানে কোম্পানীগঞ্জ থানায় রাখা হয়েছে।