শান্তিগঞ্জে বাসের ধাক্কায় দুইজন নিহত Desk Desk News প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২২ সুনামঞ্জের শান্তিগঞ্জে পূর্ব পাগলায় বাস খাদে পড়ে শিশুসহ দুই জন নিহত হয়েছে। নিহত শিশুর নাম রূপা বেগম (১০) ও অপর নিহত ব্যক্তির নাম টিপু মিয়া (৩৫)। শিশু রূপা দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামের শমশের আলীর মেয়ে ও অপর নিহত টিটু মিয়ার ভাতিজি এবং টিটু মিয়া একই গ্রামের আঞ্জব আলীর ছেলে। শুক্রবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দামোধরতপী এলাকার নোয়াগাঁও গ্রামের সামনে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। এসময় আরো ৪জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায় নি। স্থানীয় সূত্রে জানা যায়, দামোধরতপী এলাকার নোয়াগাঁও গ্রামে স্থানীয় মেম্বার মো. আনোয়ার হোসেনের বাড়ির সামনে এলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই শিশু রূপা ও যুবক টিপু মিয়ার মৃত্যু হয়। এসময় আরো ৪ থেকে ৫জন গুরুতর আহত হয়েছেন। প্রথমে স্থানীয়রা নিহত যুবক টিপু মিয়ার লাশ উদ্ধার করে পুলিশের কাছে দিলে পুলিশ জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করেন। ততক্ষণ পর্যন্ত শিশু রূপা নিখোঁজ ছিলো। তার অপর এক চাচা অনেক খোঁজাখুঁজির ঘন্টাখানেক পরে পানিতে রূপার মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন হতাহতদের উদ্ধার করেন। আহতদের সুনামগঞ্জ সদর ও সিলেট হাসপাতালে পাঠানো হয়েছে। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লাশ উদ্ধার করে জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। SHARES দূর্ঘটনা বিষয়: